প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার
সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা এবং কেশভ মহারাজকে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ফিরেছেন ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা এবং কেশভ মহারাজকে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
২০১৩ সালে পেশাদার ক্রিকেট ছাড়ার আগে ভারতের জার্সিতে ১৬৪ টেস্ট, ৩৪৪ ওয়ানডে এবং একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন রাহুল দ্রাবিড়। দুর্দান্ত ব্যাটিংয়ে তিন সংস্করণ মিলে করেছেন ২৪ হাজারের বেশি রান। শোয়েব আখতার, ব্রেট লি, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্নদের মতো বোলারদের খেলেছেন তিনি। তবে দ্রাবিড়ের ক্যারিয়ারে খেলা সবচেয়ে দুই কঠিন বোলার অস্ট্রেয়িলার গ্লেন ম্যাকগ্রা ও শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আলাপকালে দ্রাবিড় নিজেই এমনটা জানিয়েছেন।
২০২৪ সালের ডিসেম্বরের সাউথ আফ্রিকা সফরের পর থেকেই টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। এশিয়া কাপে ফেরানোর গুঞ্জন উঠলেও সুযোগ মেলেনি ডানহাতি এই ব্যাটারের। বাবরের মতো এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাননি মোহাম্মদ রিজওয়ান। তাদের বাইরে রেখে তারুণ্যনির্ভর দল নিয়ে স্বপ্ন বুনছেন মাইক হেসন। পেসার শাহীন শাহ আফ্রিদিও তরুণদের সমর্থন দেয়ার পরামর্শ দিয়েছেন। তবে বাঁহাতি পেসারের বিশ্বাস, আবারও পাকিস্তানের হয়ে অবদান রাখার সুযোগ পাবেন বাবর ও রিজওয়ান।
আফগানিস্তান চূড়ান্ত স্কোয়াড না দিলেও ২২ আগষ্ট এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে শুরু সপ্তাহ দুয়েক আগে একই দিনে স্কোয়াড দিয়েছে হংকংও। ২০ সদস্যের দল নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে হংকং। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ট্রাভিস হেড, মার্নাশ ল্যাবুশেনের সঙ্গে দ্রুতই ফিরলেন মিচেল মার্শও। শুরুর ধাক্কা সামলে অস্ট্রেলিয়াকে পথ দেখালেন ক্যামেরন গ্রিন ও জশ ইংলিস। তাদের দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ালেও হাফ সেঞ্চুরির আগে গ্রিনকে ফিরিয়ে জুটি ভাঙেন সেনুরান মুথুসামি। পরবর্তীতে একপ্রান্ত আগলে রেখে একাই লড়লেন ইংলিস, খেললেন ৭৪ বলে ৮৭ রানের ইনিংস। তবে লুঙ্গি এনগিডির শেষের ছোবলে মাত্র ১৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানে থামে অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে সাউথ আফ্রিকা।
সময়টা ভালো যাচ্ছে না ক্যামেরন গ্রিনের। গত বছরের শেষ দিকে পিঠের অস্ত্রোপচার করাতে হয়েছিল এই অলরাউন্ডারকে। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার কারণে ২০২৪ এবং ২০২৫ সালের বড় একটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে থাকছে সাউথ আফ্রিকা। তাদের সঙ্গে বিশ্বকাপ আয়োজনের ভার আগেই পেয়েছে জিম্বাবুয়ে-নামিবিয়া। আফ্রিকার এই তিন দেশেই হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট এই আসর। তবে কোথায় কত ম্যাচ হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা।
২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন শ্রেয়াস আইয়ার। রান করেছেন সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। তবুও টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে ভারতের স্কোয়াডে নেই তিনি। ডানহাতি এই ব্যাটারকে না রাখার ব্যাখ্যা দিতে গিয়ে অজিত আগারকার জানান, শ্রেয়াসের কোনো দোষ নেই।
সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তবে সাম্প্রতিক ঘটনার জেরে একে অপরের মুখোমুখি হবে কিনা সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে। এমনকি ভারতের সমর্থকরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবিও তুলেছেন। যদিও এমন কিছুর সম্ভাবনা আপাতত নেই। ক্রীড়া মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বহুদলীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধা নেই ভারতের। তবে কোনো খেলাধুলাতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে না তারা।
আসন্ন জিম্বাবুয়ে সফরের দুই ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। স্কোয়াডে নেই দলের তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শ্রেয়াস আইয়ার। নির্বাচকরা তাকে রোহিত শর্মার দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে দেখছেন। যদিও এশিয়া কাপের ১৫ সদস্যের দলে রাখা হয়নি আইয়ারকে। সেই টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন শুভমান গিল, যাকে সহ-অধিনায়কও করা হয়েছে।
প্রধান নির্বাচকের পদে অজিত আগারকারের মেয়াদ বাড়িয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগারকারের চুক্তি নবায়নের বিষয়টি অবশ্য প্রায় নিশ্চিত ছিল। এবার তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো।