এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চায় নেপাল
টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের আনন্দে ভাসছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে রোহিত পাওড়েলের দল।
টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের আনন্দে ভাসছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে রোহিত পাওড়েলের দল।
নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। ইনজুরিতে ছিটকে গেছেন দলটির অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার জায়গায় দলে ঢুকেছেন উইকেটরক্ষক ব্যাটার জশ ফিলিপি।
শারজাহতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে নেপাল। ম্যাচটি জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল তারা। এই জয় এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নেপালের সবচেয়ে বড় সাফল্য।
ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। পিঠের চোটের কারণে ভারতের বিপক্ষে সাদা পোশাকের সিরিজে খেলা হচ্ছে না তার। এই সপ্তাহে সিরিজটি শুরু হওয়ার কথা। জানা গেছে জোসেফ অস্বস্তিতে ভুগছেন। পরে স্ক্যানে ধরা পড়ে যে আগের সেরে ওঠা কোমরের চোটটি আবারও অবনতি হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস ওকস। এর মধ্যে দিয়ে প্রায় ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এই ইংলিশ অলরাউন্ডার। ক্যারিয়ার জুড়ে ইংল্যান্ডের হয়ে দুটি সীমিত ওভারের বিশ্বকাপ জিতেছেন এই ক্রিকেটার। ওকস মনে করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এটাই সঠিক সময় তার জন্য।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে ট্রফি নেয়া না নেয়া নিয়ে এক নাটক মঞ্চায়ন হয়েছে এশিয়া কাপের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে। নিয়ম অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির হাত থেকে শিরোপা বুঝে নেয়ার কথা ছিল ভারতের। তবে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই চেয়ারম্যানের হাত থেকে পুরষ্কার নিতে চায়নি।
দুবাইয়ে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপের ফাইনালে যেন পাশাপাশি এগিয়ে গেছে ক্রিকেট আর রাজনীতি। টুর্নামেন্টে মাঠে ও মাঠের বাইরে উভয় দিকেই উত্তাপ দেখা গেছে এবং শেষ পর্যন্ত বিষয়টি রাজনৈতিক স্তরে গিয়ে পৌঁছেছে।
এশিয়া কাপের ফাইনাল ম্যাচের উত্তেজনার রেশ যেন এখনও শেষ হয়নি। আসরে ভারতের সঙ্গে তিনবার খেলে পাকিস্তান, সববারই হেরে যায় দলটি। কোনো ম্যাচেই পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারতের কোনো ক্রিকেটার। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির কাছ থেকে পুরস্কারও নেয়নি ভারত।
এবারের এশিয়া কাপ জয়ের পর ভারতের জন্য প্রস্তুত ছিল বিজয়মঞ্চ, ছিল ট্রফিও। কিন্তু নির্ধারিত সময়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়নি। অতিথিরা মঞ্চে উঠবেন কিনা তা নিয়েই চলে দীর্ঘ আলোচনা। প্রায় এক ঘণ্টা বিলম্বের পর মঞ্চে অতিথিরা এলেও শেষপর্যন্ত চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি না তুলে দিয়েই তাঁরা মঞ্চ ত্যাগ করেন।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে ট্রফি নেয়া না নেয়া নিয়ে এক নাটক মঞ্চায়ন হয়েছে এশিয়া কাপের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে। নিয়ম অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির হাত থেকে শিরোপা বুঝে নেয়ার কথা ছিল ভারতের। তবে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই চেয়ারম্যানের হাত থেকে পুরষ্কার নিতে চায়নি।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে তারা শিরোপা নেয়নি এদিন। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে পুরষ্কার নেয়ার কথা ছিল ভারতের। তবে তারা সেই পুরষ্কার বয়কট করেছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনায় থাকা সাইমন ডুল এই বিষয়টি নিশ্চিত করেন।
পাকিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আগে ব্যাট করে ১৪৬ রানে অল আউট হয় পাকিস্তান। ভারত সেই লক্ষ্য পেরিয়ে গেছে ৫ বল হাতে রেখেই। অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক তিলক ভার্মা।