থিকশানার হ্যাটট্রিকেও সিরিজ হার শ্রীলঙ্কার
বৃষ্টি বাগড়া দেয়ার ম্যাচে হ্যাটট্রিক তুলে নিলেন মাহিশ থিকশানা, তবুও রাচিন রবীন্দ্র আর মার্ক চ্যাপম্যানের হাফ সেঞ্চুরিতে আড়াইশ রান পার করে নিউজিল্যান্ড। পরে উইল ও'রুর্কি- জ্যাকব ডাফিদের তোপে দেড়শ রান তোলার আগেই থামে শ্রীলঙ্কার ইনিংস। ১১৩ রানের বিশাল ব্যবধানে জিতে কিউইরা। একইসঙ্গে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই জিতে গেছে দলটি।