চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ কার্সের, বদলি রেহান
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে যুক্ত হলো নতুন শঙ্কা। ইনজুরির কারণে চলমান এই আসর থেকে ছিটকে গেছেন ব্রাইডন কার্স। তার জায়গায় ডাকা হয়েছে স্পিনার রেহান আহমেদকে।
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে যুক্ত হলো নতুন শঙ্কা। ইনজুরির কারণে চলমান এই আসর থেকে ছিটকে গেছেন ব্রাইডন কার্স। তার জায়গায় ডাকা হয়েছে স্পিনার রেহান আহমেদকে।
পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট আর ৪৫ বল হাতে রেখেই জয় পেয়েছে ভারত। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচটিতে আরও আগেই জয় পাওয়া উচিত ছিল বলে মনে করছেন শ্রেয়াস আইয়ার। পাকিস্তানকে আরও আগে হারাতে পারলেই খুশি হতেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার।
ভারতের বিপক্ষে পাকিস্তানের হারে ক্ষুব্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা। ওয়াসিম আকরাম দেশটিকে তুলনা করেছেন ওমান-যুক্তরাষ্ট্রের মতো দলের সঙ্গে। শোয়েব আখতার অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের দুষছেন। ম্যাচের ফলাফল নাকি আগেই জানা ছিল তার!
পাকিস্তানের বিপক্ষে ফেবারিট ছিল ভারতই। চ্যাম্পিয়ন্স ট্রফির এই হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ২৪১ রানে গুঁড়িয়ে দিয়ে কাজটা আরও সহজ করে রাখে ভারত। পরে বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরিতে এই লক্ষ্য সহজেই পার করে দলটি। ম্যাচ শেষে কোহলিও তার স্বভাবসুলভ খেলার ধরনের কথা জানিয়ে দিলেন।
টানা দুই হারে এরই মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খাদের কিনারে পৌঁছে গেছে পাকিস্তান। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। পাশাপাশি অন্যান্য দলের পারফরম্যান্সেও তাকিয়ে থাকতে হবে মোহাম্মদ রিজওয়ান- বাবর আজমদের। আপাতত বাংলাদেশের বিপক্ষে জেতার সংকল্প করছে পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে গতকাল (শনিবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ম্যাচের আগমুহূর্তে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের পরিবর্তে ভুলবশত ভারতের জাতীয় সঙ্গীত বাজিয়ে দেয় আইসিসি। কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য তা বন্ধ করে দেয়া হয়। আইসিসির কাছে এমন ভুলের ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি হারলে আসর থেকেই ছিটকে যাবে মোহাম্মদ রিজওয়ানের দল। এমন পরিস্থিতিতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। ম্যাচ জিততে নিজেদের পেস আক্রমণের ওপরই ভরসা করছে পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে জচ্ছে ভারত ও পাকিস্তান। ভারতের বিপক্ষে আসন্ন এই ম্যাচটি পাকিস্তানের জন্য রীতিমতো 'ডু অর ডাই'। কেননা এই ম্যাচে হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়তে হবে পাকিস্তানকে। যদিও এই ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের কোনো সম্ভাবনা দেখছেন না দেশটির সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া।
ভারতে ২০২৩ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে খুবই বাজেভাবে হেরেছিল অস্ট্রেলিয়া। পরে টানা ৯ ম্যাচ জিতে সেই আসরে শিরোপা জিতেছিল তারা। ম্যাচ সংখ্যা কম হওয়ার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু থেকে হেরে টুর্নামেন্টে ফেরা কঠিন। তাই এই আসরে খুব বেশি সতর্ক ছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর সেকথাই মনে করিয়ে দিলেন জস ইংলিস।
দুবাইয়ের মাটিতে এর আগে দুইবার ভারতকে হারিয়েছে পাকিস্তান। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতকে হারানো অসম্ভব নয় বলে মনে করেন হারিস রউফ। এই পেসারের বিশ্বাস চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েই ছন্দে ফিরবে পাকিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করে দল জিতিয়েছেন রায়ান রিকেলটন। তার দারুণ ইনিংসের সামনে সেভাবে লড়াই জমাতে পারেনি আফগানিস্তান। দল জেতানো সেঞ্চুরি হাঁকিয়ে রিকেলটন জানিয়েছেন, নিজের প্রথম আইসিসি ইভেন্টে ঠিক কতোটা স্নায়ুর চাপে ছিলেন তিনি।
গতকাল সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে আফগানিস্তান। যদিও টেম্বা বাভুমার দলের বিপক্ষে ১০৭ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। যদিও করাচি ন্যাশনাল স্টেডিয়ামে এতো এতো আফগান সমর্থক দেখে মনে হয়েছে এটি আফগানিস্তানেরই ঘরের মাঠ। ম্যাচ শেষে সেই কথাই জানিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ।