শ্রীলঙ্কা-ভারত সিরিজে নতুন ভূমিকায় ফিরছেন রাহানে
এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক ব্যাটার আজিঙ্কা রাহানেকে। শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। আগামী ১৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে ভারতের এই সফর।
এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক ব্যাটার আজিঙ্কা রাহানেকে। শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। আগামী ১৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে ভারতের এই সফর।
নামিবিয়া সফরে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে সাউথ আফ্রিকা। তরুণদের নিয়ে গড়া দলটির নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার বিয়র্ন ফরচুন। আসন্ন সফরে নামিবিয়া ও জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা।
ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের মামলায় কলকাতায় গ্রেপ্তার হয়েছেন ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েল। তিনি ঘরোয়া ক্রিকেটে বাংলা ও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে থাকেন। ১১ আগস্ট কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই দিন তাকে আদালতে হাজির করা হয়।
অস্ট্রেলিয়ার হয়ে চারটি টেস্ট, ১৬টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন ময়জেস হেনরিকস। তবে ক্যারিয়ারের ৩৯ বছর বয়সে এসে এবার তার সামনে একেবারেই ভিন্ন এক চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার এ সপ্তাহে পর্তুগালের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। লক্ষ্য, দেশটিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয়া।
সাউথ আফ্রিকা জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত ২১ টেস্ট, ৩২ ওয়ানডে এবং ৩০ টি-টোয়েন্টি খেলেছেন মার্কো জানসেন। ক্রিকেটের তিন ফরম্যাটেই সাউথ আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন পেস বোলিং এই অলরাউন্ডার। ভাইয়ের মতো প্রোটিয়াদের প্রতিনিধিত্ব করার সুযোগ এসেছে ডুয়ান জানসেনের। তারা দুজনে মূলত যমজ ভাই।
ওয়ানডে ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তন এনেছে নেপাল। অভিজ্ঞ লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে আবারও অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পুরুষদের প্রিমিয়ার কাপ সামনে রেখে সোমবার দল ঘোষণার পাশাপাশি নেতৃত্বে এই পরিবর্তনের কথা জানায় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত কয়েক মাসে একাধিক হুঁশিয়ারি চিঠি পাওয়ার পর কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। সর্বশেষ পাওয়া চিঠিতে সৌরভ ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে হত্যার পাশাপাশি তার ঘনিষ্ঠদের ক্ষতি করার হুমকি দেয়া হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে একটি জায়গা নিয়েই মূল কৌতূহল। ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টার- দুজন পেস বোলিং অলরাউন্ডারকে একসঙ্গে খেলানো হবে, নাকি বাড়তি একজন ব্যাটারকে নেয়া হবে, সেটিই এখন আলোচনার বিষয়। একাদশে জায়গা পাওয়ার দৌড়ে গ্রিন কিছুটা এগিয়ে থাকলেও ওয়েবস্টার মনে করেন, দুজনের একসঙ্গে খেলার যথেষ্ট সুযোগ রয়েছে।
ডারউইনে এই সপ্তাহে যেদিকেই তাকাবেন, দেখা মিলতে পারে জেক ওয়েদারল্ডের! তবে আসল ওয়েদারল্ডকে চেনার উপায় অবশ্য খুব সহজ। মাথা কামানো, কানে গোলাকার দুল, ডান হাতে পুরোটা জুড়ে ট্যাটু আর হাঁটার নিজস্ব ভঙ্গি। সব মিলিয়ে ওয়েদারল্ডকে আলাদা করে চেনা যায় খুব সহজেই।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান। এই সফরে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে ইংলিশ মিডিয়া থেকে কিছুটা দূরে রাখার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত বাবরের বদলে সাবেক অধিনায়ক শান মাসুদকে বেশি করে সংবাদমাধ্যমের সামনে পাঠানো।
২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে ভারতের হয়ে অন্যতম সেরা পারফর্মার ছিলেন মোহাম্মদ শামি। ছিলেন ২০২৩ আসরের সর্বোচ্চ উইকেট শিকারীও। কিন্তু সেই শামিই এখন ব্রাত্য ভারতীয় দলে। তবে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলে শামিকে দেখতে চান সাবেক পেসার জহির খান। শামির অভিজ্ঞতা ও ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় তাকে বিশ্বকাপের দলে রাখা উচিত বলে মনে করেন তিনি।
২০২৬ সালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারত জাতীয় দলে ভুবনেশ্বর কুমারকে ফেরানোর আলোচনা শুরু হয়েছে। মূলত ভারতের প্রধান পেসার জসপ্রিত বুমরাহসহ কয়েকজন পেসারের চোটের সমস্যা সেই দাবিকে আরও জোরালো করেছে। ২০২৭ সালের বিশ্বকাপে ভুবনেশ্বরকে খেলানোর পক্ষেও মত দিচ্ছেন সাবেক ক্রিকেটারদের অনেকে।