ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেও চূড়ায় রশিদ
টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ খানের শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হলো সবচেয়ে আকর্ষণীয় পালক। ডোয়াইন ব্রাভোকে ছাড়িয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন আফগানিস্তানের লেগ স্পিন তারকার। ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়েছেন রশিদ।