চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে ফার্গুসনের চোট
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলতে পারেন লকি ফার্গুসন। নিউজ়িল্যান্ডের এই পেসার হ্যামস্ট্রিংয়ে চোটে ভুগছেন। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলতে পারেন লকি ফার্গুসন। নিউজ়িল্যান্ডের এই পেসার হ্যামস্ট্রিংয়ে চোটে ভুগছেন। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড। গ্রেট ব্রিটেনের ১৬০ জন রাজনৈতিক ব্যক্তিত্ব আফগানদের বয়কটের ডাক দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে সম্মত হয়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আফগানিস্তানের বিপক্ষে খেলতে দেখা যাবে জস বাটলারের ইংল্যান্ডকে।
গলের স্পিন সহায়ক উইকেটে নিজেদের জাত আরও একবার চেনালেন নাথান লায়ন ও ম্যাথু কুনেমান। তাদের অসাধারণ বোলিংয়ের পরও দিনেশ চান্দিমাল ও কুশল মেন্ডিসের হাফ সেঞ্চুরিতে দুইশ পার করেছে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে ২২৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছিল ভারত। ৪-১ ব্যবধানে সিরিজ হারানোই এর বড় প্রমাণ। ওয়ানডে সিরিজেও সেই ধারা অব্যাহত রেখেছে রোহিত শর্মার দল। সিরিজের প্রথম ওয়ানডেতে তারা ইংলিশদের হারিয়েছে ৪ উইকেটে। আর তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না মিচেল মার্শের। এই অলরাউন্ডারকে না পাওয়া বড় ক্ষতি অস্ট্রেলিয়ার জন্য। বৃহস্পতিবার সকালেই আরও বোমা ফাটিয়েছেন মার্কাস স্টইনিস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা এই অলরাউন্ডার ওয়ানডে ফরম্যাট থেকেই আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন।
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মার্কাস স্টইনিস। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগমুহূর্তে ওয়ানডে ক্রিকেট ছাড়লেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। অনেকটা আচমকাই এমন সিদ্ধান্ত নিয়েছেন স্টইনিস। তার ওয়ানডে ছেড়ে দেওয়ার মূল কারণ, টি-টোয়েন্টি লিগগুলোয় আরও বেশি মনোযোগী হওয়া।
অ্যানরিখ নরকিয়ার ইনজুরির কারণে সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন জেরাল্ড কোয়েটজি। এবার সেই কোয়েটজিই ছিটকে গেলেন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
অবশেষে ওয়ানডে ক্রিকেটে আবারও ফিরলেন জো রুট। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডে দলে দেখা যাবে এই ব্যাটারকে। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের এক দিন আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
এসএ টোয়েন্টি ও টেস্ট সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় ২০২৪ সালে নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল সাউথ আফ্রিকা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের ব্যস্ততার জন্য সেবার কিউইদের মাটিতে খেলতে যাননি কাগিসো রাবাদা, এইডেন মার্করাম, টেম্বা বাভুমারা। ১৪ জনের দলে ৭ জনেরই অভিষেক হয়নি এমন ক্রিকেটারদের নিয়ে টেস্ট খেলতে গিয়েছিল প্রোটিয়ারা।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খুনে ব্যাটিংয়ে আলো কেড়েছিলেন অভিষেক শর্মা। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের মারকাটারি ব্যাটিং ধরে রেখেছেন জাতীয় দলের জার্সিতেও। পাওয়ার-হিটিং দক্ষতার দেখিয়ে ইংল্যান্ড সিরিজে আরও একবার নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। সমান একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে সবচেয়ে বেশি ২৭৯ রান করেছেন অভিষেক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন রমেশ মেন্ডিস। ১৮ সদস্যের দল থেকে ছেড়ে দেয়া হয়েছে পেসার বিশ্ব ফার্নান্দো ও টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারাকে।