ইংল্যান্ড সফরের পারফরম্যান্স নিয়ে ক্রিকেটারদের জেরা করবে বিসিসিআই
ইংল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি দলের ধারাবাহিক ব্যর্থতায় নড়েচড়ে বসেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে দলের পারফরম্যান্স পর্যালোচনা করতে দেশে ফেরার পর দলের মূল সদস্যদের নিয়ে বৈঠক করবে বিসিসিআই।