ক্যাচ মিস আর লোয়ার অর্ডারের ব্যর্থতাকেই দায়ী করলেন গিল
দলের চার ব্যাটার মিলে পাঁচ সেঞ্চুরি করলেও হেডিংলি টেস্টে পরাজয় এড়াতে পারেনি ভারত। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। দুটি বড় ভুলের কারণে ভারতকে হারতে হয়েছে বলে মনে করেন তিনি।