রাবাদার তোপে ২১২ রানে অল আউট অস্ট্রেলিয়া, বিপদে প্রোটিয়ারাও
লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনটি বোলারদের। বিশেষ করে বলতে গেলে কাগিসো রাবাদা ও মিচেল স্টার্কের। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে রাবাদার বোলিং তোপে ২১২ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।