শিরোপাজয়ী সাউথ আফ্রিকার প্রাপ্তি ৪৪ কোটি টাকা
অবশেষে কেটে গেল সাউথ আফ্রিকার দীর্ঘ অভিশাপ। ক্রিকেট ইতিহাসের পাতায় প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি ছুঁয়ে দেখল প্রোটিয়ারা। শনিবারের ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিহাস গড়ল তারা। ১৯৯৮ সালের আইসিসি নকআউট ট্রফির পর ২৭ বছর ধরে যে স্বপ্ন ধাওয়া করছিল সাউথ আফ্রিকা, এবার তা বাস্তবে পরিণত হলো।