জুয়ায় হেরে বিসিসিআই থেকে আইপিএলের ২৬১টি জার্সি চুরি
ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিসিসিআই অফিস থেকে শতাধিক আইপিএল জার্সি সরিয়ে নেয়ার ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। চুরি হওয়া এসব জার্সির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ রুপি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের বিসিসিআই অফিস থেকে শতাধিক আইপিএল জার্সি সরিয়ে নেয়ার ঘটনায় এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। চুরি হওয়া এসব জার্সির আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ রুপি।
ওভাল টেস্ট শুরুর আগে ভারতের কোচ গৌতম গম্ভীর ও ভেন্যুর কিউরেটর লি ফোর্টিসের মধ্যকার বাকবিতণ্ডা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ভারত অধিনায়ক শুভমান গিল।
বুলাওয়ের উইকেট পেসারদের পক্ষে কথা বলছিল শুরু থেকেই। সেই সুযোগ কাজে লাগিয়ে দারুণ সাফল্য পেয়েছেন ম্যাট হেনরি। বল হাতে নিয়ন্ত্রিত লাইন-লেংথ ধরে রেখে একের পর এক উইকেট তুলে নিয়ে ভেঙে দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। তার ঘূর্ণায়মান স্পেলে প্রথম দিনে স্বাগতিকরা ১৪৯ রানেই থেমে যায়।
পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি তিনি। তবে জাতীয় দলের দরজা এক প্রকার তার জন্য বন্ধই বলা চলে। এখনও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।
রাজনৈতিক টানাপোড়নের কারণে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের সেমিফাইনাল ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত চ্যাম্পিয়ন্স। এই ম্যাচটি বৃহস্পতিবার বার্মিংহামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আগস্টের মাঝামাঝি অস্ট্রেলিয়ার ডারউইনে বসবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে জাতীয় দল নয়, 'এ' দলের হয়ে টুর্নামেন্টটিতে অংশ নেবেন অমিত হাসান-নাইম শেখরা।
ওভালে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের আগে বড় রকমের ধাক্কা খেল ইংল্যান্ড। ডান কাঁধের চোটের কারণে ছিটকে গেছেন দলটির অধিনায়ক বেন স্টোকস। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই ম্যাচে থাকছেন না এই অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ব্যাটার ওলি পোপ।
প্রথমে কোচিংয়ে ইচ্ছে প্রকাশ করলেও পরবর্তীতে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে নিজের আগ্রহের কথা জানান ব্রেন্ডন টেলর। আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে সাড়ে তিন বছর নিষিদ্ধ হওয়া ডানহাতি উইকেটকিপারের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৫ জুলাই। শাস্তি শেষ হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে জিম্বাবুয়ে দলে ফিরতে যাচ্ছেন টেলর।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আগ্রাসী ব্যাটিংয়ের পর ওয়ানডে স্কোয়াডেও জায়গা পেলেন মিচেল ওয়েন। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ২৩ বছর বয়সী এই ক্রিকেটার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে। স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি দলেও আছেন ওয়েন।
ভারতের হয়ে ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে খেলবেন না জসপ্রিত বুমরাহ। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ম্যাচটির আগে এই পেসারকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম।
ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। চার টেস্ট শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ টেস্ট জিততে না পারলে সিরিজ হাতছাড়া হবে ভারতের। এমন অবস্থাতেই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং দ্য ওভালের গ্রাউন্ডসম্যান লি ফোর্টিসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
ওয়ানডেতে নারী ব্যাটারদের র্যাঙ্কিংয়ে স্মৃতি মান্ধানা ও লরা উলভার্টকে টপকে শীর্ষে জায়গা করে নিয়েছেন ন্যাট সিভার-ব্রান্ট। তিনি ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দারুণ খেলার পুরষ্কার পেয়েছেন। মঙ্গলবার নারী ক্রিকেটারদের হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।