৪ বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে আর্চার
ডারহামের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচ দিয়ে ৪ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন জফরা আর্চার। সাসেক্সের হয়ে লাল বলের ক্রিকেটে ফেরার পর জাতীয় দলেও ডাক পেলেন ডানহাতি এই পেসার। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে তাকে। যার ফলে ২০২১ সালের পর আবারও ইংল্যান্ডের টেস্ট দলে সুযোগ পেলেন আর্চার।