আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই
আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৪১ বছর বয়সে মৃত্যু হয়েছে আফগানিস্তানের এই অভিজ্ঞ আম্পায়ারের। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৪১ বছর বয়সে মৃত্যু হয়েছে আফগানিস্তানের এই অভিজ্ঞ আম্পায়ারের। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
জিম্বাবুয়ে সফরের টেস্ট সিরিজেও থাকছেন না কেন উইলিয়ামসন। বর্তমানে ইংল্যান্ডে মিডলসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলা এই ব্যাটার পরে অংশ নেবেন দ্যা হান্ড্রেডেও। ফলে জাতীয় দলের এই সফরের সময়েও তার ব্যস্ততা থাকবে ফ্র্যাঞ্চাইজি লিগেই।
শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার সিরিজ বর্তমানে ১-১ ব্যবধানে সমতায়। পাল্লেকেলেতে হতে যাওয়া শেষ ওয়ানডেটি তাই দুই দলের জন্যই রূপ নিয়েছে ফাইনালে। সিরিজ জয়ে চোখ রাখছে বাংলাদেশ। ব্যতিক্রম নয় শ্রীলঙ্কাও। তবে সিরিজ জয়ের কথা ভেবে নিজেদের চাপে ফেলতে চাইছে না স্বাগতিকরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেই বার্তাই দিয়েছেন দলের ব্যাটিং কোচ তিলিনা কান্দাম্বি।
বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটি দাপুটে দিনে বড় লিড গড়ে ইনিংস ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। প্রথম দিনের ডাবল সেঞ্চুরি ট্রিপলে রূপান্তর করে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডার। লাঞ্চ বিরতিতে ৬২৬ রানে ইনিংস ঘোষণার পর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৭০ রানে। দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ৫১ রান করেছে দলটি। ইনিংস হার এড়িয়ে যেতেই দলটির প্রয়োজন আরো ৪০৫ রান, হাতে ৯ উইকেট।
আক্রমণাত্বক ব্যাটিংয়ে একের পর এক কিংবদন্তিকে ছাড়িয়ে যাচ্ছিলেন উইয়ান মুল্ডার। ৩৬৭ রানে অপরাজিত থেকে লাঞ্চে যাওয়া সাউথ আফ্রিকান অধিনায়কের সামনে সুযোগ ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার। এমন বিশ্বরেকর্ড হাতছানি দিলেও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তির রেকর্ড ভাঙার চেষ্টাই করলেন না ডানহাতি এই ব্যাটার। বিস্ময় জাগিয়ে ৩৬৭ রানে অপরাজিত থাকতেই ইনিংস ঘোষণা দিলেন। দিনের খেলা শেষে মুল্ডার জানালেন, তিনি নিজেই লারার রেকর্ডটা ভাঙতে চাননি।
নিন্দনীয় কর্মকাণ্ডের জন্য চলতি বছরের জানুয়ারিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন জিওফ অ্যালারডাইস। অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রশাসকের জায়গায় আইসিসির নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সানযোগ গুপ্তাকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার সময় পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি গাস অ্যাটকিসন। একই চোটে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টেও ছিলেন না ডানহাতি এই পেসার। তবে চোট কাটিয়ে লর্ডস টেস্টের স্কোয়াডে ফিরেছেন অ্যাটকিনসন। তৃতীয় টেস্টের স্কোয়াডে একটি পরিবর্তনই করেছে ইংল্যান্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র শুরু হয়েছে পাথুম নিশাঙ্কার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুটি সেঞ্চুরি করে শ্রীলঙ্কার হয়ে ম্যাচজয়ী ভূমিকা রেখেছেন এই ডানহাতি ব্যাটার। এই পারফরম্যান্সে আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে নাম লেখান তিনি। এই তালিকায় তার সঙ্গে আছেন সাউথ আফ্রিকার এইডেন মার্করাম এবং কাগিসো রাবাদা।
ওয়েলিংটন মাসাকাদজার লেংথ ডেলিভারিতে ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে স্যার গ্যারি সোবার্সের ৩৬৫ রানের ইনিংসকে ছাড়িয়ে গেলেন উইয়ান মুল্ডার। কুন্দাই মাতিগিমুর বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে আরেকটি সিঙ্গেল নিলেন সাউথ আফ্রিকান অধিনায়ক। ৩৬৭ রানে অপরাজিত থেকে ডানহাতি ব্যাটার যখন লাঞ্চে গেলেন তখন টেস্টে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় তাঁর সামনে কেবল মাহেলা জয়াবর্ধনে, ম্যাথু হেইডেন এবং ব্রায়ান লারা।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দীর্ঘ এক বছর পর শ্রীলঙ্কা দলে ফিরলেন দাসুন শানাকা।
এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট ইতিহাসে প্রথম জয় এলো অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে। ম্যাচের শেষ মুহূর্তে আকাশ দিপের বলে ব্রাইডন কার্সের ক্যাচটি তালুবন্দী করেন গিল নিজেই, নিশ্চিত করেন ৩৩৬ রানের বড় জয়। আগে কখনো এ মাঠে টেস্ট জেতেনি ভারত।
এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্টে নিখুঁত আম্পায়ারিং করে আলোচনায় এসেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে দ্বিতীয় টেস্টে ধারাবাহিক ও নির্ভরযোগ্য সিদ্ধান্ত দিয়েছেন তিনি।