লিটন-রিশাদ-নাহিদকে নিয়ে কেমন হলো পিএসএলের ৬ দলের স্কোয়াড
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে বিভিন্ন ক্যাটাগরি মিলে নাম দিয়েছিলেন বাংলাদেশের ৩৯ ক্রিকেটার। সেখান থেকে দল পেয়েছেন মাত্র ৩ জন। পিএসএলের এবারের আসরে করাচিং কিংসের হয়ে উইকেটকিপার ব্যাটার লিটন দাস, পেশাওয়ার জালমিতে পেসার নাহিদ রানা এবং লাহোর কালান্দার্সের হয়ে খেলতে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।