প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
আগের দুই ম্যাচ জিতে কাজটা এগিয়েই রেখেছিল পাকিস্তান। এবার শেষ ওয়ানডেতে কাঙ্খিত জয় দিয়ে প্রথমবারের মতো সাউথ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে দলটি। বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা এই ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩০৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।