এসএ টোয়েন্টির জন্য স্কোয়াডে ১৫ জনও পাচ্ছে না সাউথ আফ্রিকা
এসএ টোয়েন্টি ও টেস্ট সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় ২০২৪ সালে নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল সাউথ আফ্রিকা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের ব্যস্ততার জন্য সেবার কিউইদের মাটিতে খেলতে যাননি কাগিসো রাবাদা, এইডেন মার্করাম, টেম্বা বাভুমারা। ১৪ জনের দলে ৭ জনেরই অভিষেক হয়নি এমন ক্রিকেটারদের নিয়ে টেস্ট খেলতে গিয়েছিল প্রোটিয়ারা।