ড্রেসিংরুমের ১৪ ক্রিকেটার আর সাপোর্ট স্টাফই সূর্যকুমারের ‘ট্রফি’
এবারের এশিয়া কাপ জয়ের পর ভারতের জন্য প্রস্তুত ছিল বিজয়মঞ্চ, ছিল ট্রফিও। কিন্তু নির্ধারিত সময়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়নি। অতিথিরা মঞ্চে উঠবেন কিনা তা নিয়েই চলে দীর্ঘ আলোচনা। প্রায় এক ঘণ্টা বিলম্বের পর মঞ্চে অতিথিরা এলেও শেষপর্যন্ত চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি না তুলে দিয়েই তাঁরা মঞ্চ ত্যাগ করেন।