বাংলাদেশ ভালো দল, আমরাও প্রস্তুত: আফ্রিদি
ঘরের মাঠে বরাবরই শক্তিশালী বাংলাদেশ। লাল-সবুজের দলের বিপক্ষে খেলতে এসে তাই বরাবরই বাংলাদেশকে সমীহ করতে দেখা যায় অন্য দলগুলোকে। এবারও তার ব্র্যাতয় ঘটেনি। গতকালই বাংলাদেশের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। সিরিজ শুরুর আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও বাংলাদেশের সামর্থ্য সম্পর্কে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।