রাজাউল্লাহর ৯ ছক্কার ঝড়ে চারশ পার পাকিস্তানের, ইংল্যান্ডের লক্ষ্য ১৩০
তিন দিনের মধ্যেই এজবাস্টন টেস্ট শেষ হওয়ার সব আয়োজন প্রায় সম্পন্ন। পাকিস্তানের অষ্টম উইকেট পড়ে যাওয়ার পর ইংল্যান্ডের জয় কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু শেষ দিকে রাজাউল্লাহর অবিশ্বাস্য ব্যাটিং বদলে দিল ম্যাচের চিত্র। তার ঝড়ো ইনিংসে ভর করে ইনিংস হার এড়িয়ে চতুর্থ দিনে ম্যাচ টেনে নিয়েছে পাকিস্তান।