ভারতের অভিধান থেকে ‘ওয়ার্কলোড’ শব্দটা মুছে ফেলা উচিত: গাভাস্কার
গাস অ্যাটকিনসনের স্টাম্প উড়িয়ে ভারতকে নাটকীয় ৬ রানের জয় এনে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। সদ্য সমাপ্ত সিরিজে এটি ছিল সিরাজের পঞ্চম দ্রুততম ডেলিভারি। যা এসেছে এসেছে পাঁচ টেস্টে মোট ১৮৫.২ ওভার বল করার পর। সিরিজে ২৩ উইকেট নিয়ে সিরাজই হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি।