বাংলাদেশের জন্য ব্যাটার কুলদীপই যথেষ্ট ছিল: শেবাগ
বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে প্রায়শই আলোচনায় থাকেন বীরেন্দ্রর শেবাগ। ভারতের সাবেক ওপেনারের সব কথাই যে শুধু আলোচনায় থাকার জন্য ব্যাপারটা একেবারে এমনও নয়। তবুও বাংলাদেশকে পেলেই যেন কটাক্ষ করতে পিছপা হোন না তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ শেষে আবারও বাংলাদেশকে কটাক্ষ করেছেন শেবাগ। ভারতের যখন প্রায় ৭০ রান প্রয়োজন তখন লোকেশ রাহুল আউট হলে নাকি কুলদীপ যাদবই ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল। এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।