‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। এই বৈশ্বিক আসরে ব্যর্থতার ফলে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়েছেন জস বাটলার। এখন চারিদিকে জল্পনা কল্পনা ইংল্যান্ডের নতুন অধিনায়ক কে হচ্ছেন?
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। এই বৈশ্বিক আসরে ব্যর্থতার ফলে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়েছেন জস বাটলার। এখন চারিদিকে জল্পনা কল্পনা ইংল্যান্ডের নতুন অধিনায়ক কে হচ্ছেন?
দ্য হান্ড্রেডের কয়েকটি মৌসুমে পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টে খেলা হয়ে উঠেনি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। এমনকি ড্রাফটে নাম দিয়েও দল পাওয়া হয়নি কারও। আগামী মৌসুমের আগে প্লেয়ার্স ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৯ পুরুষ ক্রিকেটার। সবশেষ আসরে জাহানারা আলম নাম দিলেও এবার বাংলাদেশের মেয়েদের কেউ নিবন্ধন করেননি।
টানা ব্যর্থতার পর সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়েছেন জস বাটলার। ডানহাতি ব্যাটারের বদলি হিসেবে হ্যারি ব্রুককে অধিনায়কে হিসেবে চাওয়া নাসের হুসেইনের। তবে নতুন অধিনায়ক নির্বাচনে কয়েক সপ্তাহ সময় চাইলেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
কনুই ও আঙুলের চোটে প্রায় দুই বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন জফরা আর্চার। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ইংল্যান্ডের এই পেসার। এবার ইনজুরিপ্রবণ এই ক্রিকেটারকে টেস্ট ম্যাচে ফেরাতে চান ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
রান রেটে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সাউথ আফ্রিকার ছিটকে যাওয়া প্রায় অসম্ভব ছিল। সাউথ আফ্রিকার চেয়ে ম্যাচ নিয়ে বেশি চিন্তায় ছিল আফগানিস্তান। সমান তিন পয়েন্ট হওয়ায় রশিদ খানরাও সেমি ফাইনালের আশায় বিভোর ছিলেন। তবে বাস্তবতা ছিল স্বপ্নের চেয়েও কঠিন। সাউথ আফ্রিকা শুধু হারলেই হবে না ইংলিশদের জিততে হবে ২০৭ রানের ব্যবধানে। তবেই কেবল সাউথ আফ্রিকা বিদায় নেবে এবং আফগানরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা চারে জায়গা করে নেবে।
আফগানিস্তানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেয়ার পর থেকেই অধিনায়ক জস বাটলারের ভবিষ্যত নিয়ে সংশয় ছিল। বাটলার যে টিকতে পারবেন না সেটা আগেই বলে দিয়েছিলেন মাইকেল ভন। অধিনায়কত্ব ছাড়বেন কিনা এমন প্রশ্নের জবাবে ডানহাতি ব্যাটার জানিয়েছিলেন, খানিকটা সময় নিয়ে ভাবতে চান। তবে ভাবার জন্য হয়ত খুব বেশি সময় পেলেন না তিনি।
আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে গেল ইংল্যান্ড। থ্রি লায়ন্স'রা বাদ পড়ায় জস বাটলারের নেতৃত্বের দায়িত্ব থাকবে কিনা তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত আছেন বাটলারও। শুধুমাত্র উইকেটরক্ষক হিসেবে খেলতে আপত্তি নেই তার। তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চান না তিনি। যদিও বাটলারকে নেতৃত্ব থেকে সরিয়ে ইংল্যান্ডের কোনো লাভ হবে না বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন।
আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে গেল ইংল্যান্ড। থ্রি লায়ন্স'রা বাদ পড়ায় জস বাটলারের নেতৃত্বের দায়িত্ব থাকবে কিনা তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত আছেন বাটলারও। শুধুমাত্র উইকেটরক্ষক হিসেবে খেলতে আপত্তি নেই তার। তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চান না তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে ইংল্যান্ডের তখন ২৬ বলে প্রয়োজন ৩৯ রান! সেঞ্চুরিয়ান জো রুটের সঙ্গে ব্যাটিং করতে পারা জেমি ওভারটন উইকেটে থাকায় জয়ের পাল্লাটা ইংল্যান্ডের পক্ষেই ভারী। এমন সময় আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের বাইরের শর্ট অব লেংথ ডেলিভারিতে শর্ট থার্ডম্যানের উপর দিয়ে খেলতে চাইলেন রুট। তবে ব্যাটের জায়গায় বল গ্লাভসে ছুঁয়ে যাওয়ায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের ক্যাচটা নিতে কঠিন হলো না।
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে যুক্ত হলো নতুন শঙ্কা। ইনজুরির কারণে চলমান এই আসর থেকে ছিটকে গেছেন ব্রাইডন কার্স। তার জায়গায় ডাকা হয়েছে স্পিনার রেহান আহমেদকে।
ভারতে ২০২৩ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে খুবই বাজেভাবে হেরেছিল অস্ট্রেলিয়া। পরে টানা ৯ ম্যাচ জিতে সেই আসরে শিরোপা জিতেছিল তারা। ম্যাচ সংখ্যা কম হওয়ার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু থেকে হেরে টুর্নামেন্টে ফেরা কঠিন। তাই এই আসরে খুব বেশি সতর্ক ছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর সেকথাই মনে করিয়ে দিলেন জস ইংলিস।
ম্যাথু শর্ট একটু আগেই আউট হয়েছেন, জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারির ব্যাটে অস্ট্রেলিয়া তখন কেবলই দেড়শ ছুঁয়েছে। এমন সময় স্কোর কার্ডের পাশে লেখা উঠল দুই দলের জয়ের সম্ভাবনা। ৪ উইকেট হারানো অজিদের জয়ের জন্য তখনও দুইশ রান চাই। এমন পরিসংখ্যানে অস্ট্রেলিয়া পিছিয়ে থাকবে এটাই তো স্বাভাবিক। জয়ের সম্ভাবনার প্রেডিকশনেও সেটারই প্রভাব পড়লো। ৮১ শতাংশের ভোটে সম্ভাবনার পাল্লাটা ইংল্যান্ডের দিকে ভারী ছিল।