আঙুল ভেঙে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ ওভারটনের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন জেমি ওভারটন। এজবাস্টনে সিরিজের প্রথম ওয়ানডেতে ডান হাতের ছোট আঙুল ভেঙে যাওয়ায় বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না ইংল্যান্ডের এই পেসারের।