কাউন্টি অভিষেকে ৩ উইকেট, খালেদকে নিয়ে উচ্ছ্বসিত হাসান
কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত দিন কাটিয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ডার্বিশায়ারের বিপক্ষে দুজন মিলে শিকার করেছেন সাত উইকেট। এর মধ্যে চার উইকেট নিয়েছেন হাসান, আর অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন খালেদ।