বিপিএলের সম্পূর্ণ ফি পরিশোধ করেছে চট্টগ্রাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের ফি পরিশোধ নিয়ে সাম্প্রতিক সময়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের ফি পরিশোধ নিয়ে সাম্প্রতিক সময়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে ২৬ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের। একই দিনে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসও। এবারের বিপিএলকে নতুন আঙ্গিকে উপস্থাপনের জন্য বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০৩১ বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচলে স্টেডিয়াম নির্মানের পরিকল্পনা অনেক বছরের। তবে অদৃশ্য কারণে সেখানে কোনো কাজেরই তেমন অগ্রগতি হয়নি। অব্যবস্থাপনার কারণে এই নির্মাণাধীন স্টেডিয়ামের ২০ হাজার সেপটিক কেনা মাটি থেকে ১৩ হাজার সেপটিক চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বর্তমান সময়টা দারুণ কাটছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। গত কয়েক মাসে তারা কোনো সিরিজে হারেনি। যদিও সর্বশেষ কয়েকটি সিরিজ শেষ হয়েছে ড্র দিয়ে। তবে আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পারফর্ম করতে আশাবাদী দলটির অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি বিভাগে শিরোপা জিতেছিল রংপুর। এবার চার দিনের খেলায়ও শিরোপা নিশ্চিত করেছে দলটি। মূলত সিলেট ব্যর্থ হওয়ার কারণেই শিরোপার ছোঁয়া পেয়েছে রংপুর। গতকাল ম্যাচের তৃতীয় দিন খুলনাকে সাত উইকেটে হারায় রংপুর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে ৩০ নভেম্বর। যদিও নিলামের আগেই নিজেদের গুছিয়ে নিয়েছে বিপিএলের এবারের আসরের নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স। দেশি ক্রিকেটারদের মধ্যে তারা মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে শক্তিশালী দল তৈরি করেছে ঢাকা ক্যাপিটালস। নিলামের আগেই সাইফ হাসান ও তাসকিন আহমেদকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশি ক্রিকেটার হিসেবে তারা সরাসরি চুক্তি করে অ্যালেক্স হেলস ও উসমান খানকে ভিড়িয়েছে তারা।
১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় আইপিএলের আসন্ন মিনি নিলামে অংশ নিতে এবার এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ৪৫ জনের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি, যেখানে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানও আছেন। নিলামে নাম নেই সাকিব আল হাসানের।
অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের শেষ দুই আসরের শিরোপা জিতে এবার টুর্নামেন্টে হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। এ জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে নেতৃত্বে থাকছেন আজিজুল হাকিম তামিম।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলাকালীন এমনিতেও মাঠে খুব বেশি দর্শকের আনাগোনা দেখা যায় না। স্টেডিয়ামে খেলা হচ্ছে, পাশ দিয়ে মানুষ হেঁটেও যাচ্ছে— তবুও অনেকে জানেন না ম্যাচের কথা। সিলেট ও বরিশালের শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীর বিভাগে স্টেডিয়ামে খুব বেশি মানুষ হওয়ার কথাও ছিল না। দু-চার জন এলেও বলার মতো কোন সংখ্যা ছিল না। স্বাভাবিকভাবেই উৎসবমুখর কোন পরিবেশ ছিল না। অথচ ম্যাচটাকে ঘিরে বাড়তি উন্মাদনা থাকতে পারতো, বিসিবিও বড় পরিসরে নানান রকম আয়োজন করতে পারতো। কয়েক সপ্তাহ আগেই বিদায় বলেছেন শামসুর রহমান শুভ।
বিগ ব্যাশের সবশেষ আসরে ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নেয় হোবার্ট হারিকেন্স। বাংলাদেশের এই লেগ স্পিনার আগেই জানিয়েছিলেন দলটির হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। সেই সঙ্গে হোবার্টের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের অধীনে খেলতে তর সইছে না তার।
সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে ২৬ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের। একই দিনে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসও। রিয়েল ইম্প্যাক্টের পরিবর্তে বিপিএলের আগামী আসর সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। টুর্নামেন্টের ধারাভাষ্য প্যানেলে সাজানোর দায়িত্বও থাকছে তাদের হাতে।