অস্ট্রেলিয়া সফর থেকে নাম সরিয়ে নিলেন ইবাদত
আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। তবে ঐতিহাসিক এই সফরে পেসার ইবাদত হোসেনকে পাচ্ছে না টাইগাররা। অনাগত সন্তানের জন্ম উপলক্ষে অস্ট্রেলিয়া সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন ইবাদত। ফলে অস্ট্রেলিয়া সফরের দলে থাকছেন না তিনি। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।