আসরের মাঝপথেই মুস্তাফিজের বদলি নিলো তার ফ্র্যাঞ্চাইজি
ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে খেলতে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে ২৪ ডিসেম্বর তার দলের একটি ম্যাচ থাকায় সেই ম্যাচে অংশ নেন তিনি। ম্যাচ শেষ করে পরদিনই দেশে ফেরেন এই বাঁহাতি পেসার।