উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম
হৃদরোগজনিত সমস্যার পর সুস্থ হয়ে বাসায় ফিরলেও উন্নত চিকিৎসার প্রয়োজনে অবশেষে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন দেশের অভিজ্ঞ ওপেনার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (৭ এপ্রিল) রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।
হৃদরোগজনিত সমস্যার পর সুস্থ হয়ে বাসায় ফিরলেও উন্নত চিকিৎসার প্রয়োজনে অবশেষে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন দেশের অভিজ্ঞ ওপেনার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (৭ এপ্রিল) রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।
পিঠের চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টে খেলতে পারেননি শন উইলিয়ামস। চোট থেকে সেরে ওঠায় বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের জিম্বাবুয়ের দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন ক্রেইগ আরভিন। ছুটি কাটিয়ে জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরেছেন তিনিও।
বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস প্যামেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই কাজ শুরু করবেন এই কিউই কোচ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইসিসির দেয়া নিষেধাজ্ঞা শেষে আবারও মাঠে ফিরেছেন নাসির হোসেন। সোমবার তিনি রূপগঞ্জ টাইগার্সের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন। বল হাতে দলের হয়ে অবদানও রেখেছেন তিনি। দীর্ঘদিন নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের বাইরে থাকলেও এই অলরাউন্ডার এখনও স্বপ্ন দেখেন জাতীয় দলে ফেরার।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে জুয়াড়ির কাছ থেকে আইফোন উপহার নিয়েছিলেন নাসির হোসেন। সেই তথ্য গোপন করার পাশাপাশি এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ায় ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আইসিসির সকল শর্ত পূরণ করায় নিষেধাজ্ঞার দেড় বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি।
দুর্নীতির অভিযোগের তদন্তের পর নাসির হোসেনকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই সঙ্গে ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞা পান তিনি। নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ায় এবার ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা নেই ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে বর্তমানে পাকিস্তানে আছে বাংলাদেশ দল। ইতোমধ্যেই স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটিতে স্কটল্যান্ড নারী দলকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
রহমতউল্লাহ আলীকে ফিরিয়ে শুরু করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। পরবর্তীতে মিনহাজুল আবেদিন সাব্বির, শরিফুল ইসলাম ও গোলাম কিবরিয়ার উইকেটও নিয়েছেন ডানহাতি অফ স্পিনার। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে মাত্র ৮৮ রানে আটকে দেয়ায় বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোসাদ্দেক। ৬ ওভারে এক মেডেনসহ ৩৬ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ৩৬ বলের মাঝে ২০টি ডেলিভারিতেই কোনো রান দেননি তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটে-বলে দারুণ ফর্মে আছেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচেই সেঞ্চুরি করে মোহামেডানকে জিতিয়েছিলেন মিরাজ। এবার বল হাতে এক উইকেটের পর ব্যাট হাতে ৫৫ বলে অপরাজিত ৬৭ রান করে আবারও মোহামেডানের জয়ের নায়ক হয়েছেন তিনি। সেই সঙ্গে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
ইংলিশের পাশাপাশি হিন্দি, তামিল, বাংলাসহ ১০টি ভিন্ন ভাষায় দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা। দেশের বিভিন্ন রাজ্যে খেলার জনপ্রিয়তা বাড়াতেই এমন আয়োজন করেছে আইপিএলের সম্প্রচারক প্রতিষ্ঠান। বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের মতো পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) একাধিক ভাষায় থাকছে ধারাভাষ্য প্যানেলে।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করে ঈদের ছুটিতে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ঈদের ছুটি শেষে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ানোর দিনে আবারও মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়ের নায়ক তারকা অলরাউন্ডার। বল হাতে ইরফান শুক্কুরকে লেগ বিফোর উইকেটে ফাঁদে ফেলার পর ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন তিনি। তাওহীদ হৃদয়ের সঙ্গে ৯১ রানের জুটি গড়ার সঙ্গে নিজেও খেলেছেন ৫৫ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস। মিরাজের ম্যাচসেরা ইনিংসে প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।
নাজমুল হোসেন শান্ত সরে যাওয়ায় বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লিটন দাস। তবে ব্যাট হাতে ছন্দে না থাকায় ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে নিয়ে সংশয়ও আছে বেশ খানিকটা। অধিনায়ক হওয়ার ভাবনায় থাকলেও খালেদ মাহমুদ সুজন মনে করেন, লিটনকে আগে ফর্মে ফিরতে হবে।