‘টাকা না থাকায় একদিন ১০ কিলো হেঁটেও অনুশীলনে গিয়েছি’
পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেট নিয়ে সেমিফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ইকবাল হোসেন ইমন। ডানহাতি এই পেসার ম্যাচসেরা হয়েছেন যুব এশিয়া কাপের ফাইনালেও। বোলিংয়ে এসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া এক স্পেলে নিয়েছিলেন দুই উইকেট। পুরো ম্যাচে ইমনের শিকার ২৪ রানে ৩ উইকেট। এমন পারফরম্যান্সে ফাইনাল সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরাও হয়েছেন তিনি।