ইয়াসির, শামীম, অঙ্কনদের ‘ঝড়’ নিয়ে বিপিএল শেষে আলাপ করতে চান সোহান
সবশেষ কয়েক বছরে পুরোপুরি বদলে গেছে টি-টোয়েন্টি ক্রিকেটের মাঝে। ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা বাড়তেই ২০ ওভারের ক্রিকেটে রানের প্রতি ভালোবাসা বেড়েছে সমর্থকদের। টি-টোয়েন্টি ক্রিকেট রান না হলে যেন সত্যিকারের সেই তৃপ্তিটা পাওয়া যায় না। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে আইপিএলের হাত ধরে রান উৎসব বেড়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে। গত বিপিএলে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেনের মতো অন্যরাও নিজেদের উজাড় করে দিয়েছেন।