বাংলাদেশ সিরিজের পাকিস্তান দলে ৬ নতুন মুখ
বাংলাদেশ সফরকে সামনে রেখে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের এই দলে নেই বাবর আজম, শাদাব খান এবং ফখর জামানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
বাংলাদেশ সফরকে সামনে রেখে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের এই দলে নেই বাবর আজম, শাদাব খান এবং ফখর জামানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাওয়ার আগে স্কটল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারিররা। আসন্ন এই সিরিজগুলোতে ভালো খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান স্বর্ণা আক্তার। দলীয় একতাকেই শক্তি মানছেন তিনি।
বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার ফখর জামান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাকে এই সিরিজে পাওয়া যাবে না বলে বুধবার দলটির একটি সূত্র দেশটির গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়ায় আন্তর্জাতিক সূচিতে কিছুটা বিরতিই ছিল বাংলাদেশের। সেই সময়টা ঘরোয়া ক্রিকেটেই কাটিয়েছেন ক্রিকেটাররা। এবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে চলতি বছরে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে টাইগাররা। সিরিজের আগে ৫০ ওভারের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে।
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৫০ ওভারের আসর ঢাকা প্রিমিয়ার লিগ। ১২ ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের অন্যতম প্রস্তুতির মঞ্চ হিসেবে বিবেচিত। শীর্ষ তারকাদের উপস্থিতি, ঐতিহ্যবাহী ক্লাবগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং পয়েন্ট টেবিলের লড়াই, সব মিলিয়ে এটি দেশের ক্রিকেট কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ।
বিসিএল ওয়ানডের এবারের আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তাওহীদ হৃদয়। ফাইনালেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। শিরোপা নির্ধারণী ম্যাচে খেললেন ৯৬ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস। তাঁর ব্যাটেই ভর করেই আগে ব্যাট করে ২৩৮ রানের পুঁজি নিশ্চিত করে নর্থ জোন। তবে সাইফ হাসান ও নাইম শেখের দেড়শ পেরুনো জুটির কাছে পাত্তা পায়নি নর্থ জোন। তারকাবহুল দলটিকে ৫ উইকেটে হারিয়েছে সেন্ট্রান জোন। আর তাতেই বিসিএল ওয়ানডে সংস্করণের শিরোপা জিতে নেয় সেন্ট্রাল।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে লাহোর কালান্দার্স। মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনদের প্রতিপক্ষ প্রথমবারের মতো পিএসএল খেলতে যাওয়া হায়দরাবাদ কিংসম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান নাসের।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) খেলার কথা ছিল এনামুল হক বিজয়। সাউথ জোনের স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত খেলেননি ডানহাতি উইকেটকিপার ব্যাটার। দেশের ঘরোয়া টুর্নামেন্টে না খেললেও বিসিএলের ফাইনালের দিন মিরপুরে এসেছিলেন বিজয়। স্টেডিয়াম চত্তরে দাঁড়িয়ে সতীর্থ লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের খেলা দেখে হয়ত আক্ষেপে পুড়েছেন তিনি। স্টেডিয়াম থেকে বের হওয়ার আগে বিজয় নিশ্চিত করেছেন, বিসিবি সম্মান ফেরত না দেওয়ার আগ পর্যন্ত আর ক্রিকেট খেলবেন না তিনি।
আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নিলাম। লন্ডনে হতে যাওয়া সেই নিলামে শুরুতেই ডাকা হবে ১০ জন মার্কি খেলোয়াড়ের নাম। সেই তালিকায় আছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। মোট ১৪ জন পাকিস্তানি ক্রিকেটার আছেন নিলামের সংক্ষিপ্ত তালিকায়। নিলামের জন্য নাম দিয়েছিলেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন কেবল দুজন। তারকা পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ। মুস্তাফিজ রয়েছেন ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মার্চেই বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তানের। তবে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে জিও সুপার। ভ্রমণঝুঁকি বা নিরাপত্তাসংক্রান্ত শঙ্কা না বাড়লেই কেবল বাংলাদেশ সফরে আসবেন সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি ও বাবর আজমরা।
সর্বশেষ বিপিএলটা দারুণ গেছে নাজমুল হোসেন শান্তর। ১৩ ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৩৫৫ রান। এরপর বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। এই সময় বিসিবি আয়োজন করেছিল অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে ৩ ম্যাচে মোটে ১৪ রান করেন বাঁহাতি এই ব্যাটার।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে যেতে চায়নি বাংলাদেশ। তাই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় আইসিসি। বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের পক্ষ থেকে শুরুতে জানানো হয় এই সিদ্ধান্তটি পুরোপুরি সরকারী।