মিরাজের সেঞ্চুরির পর হাসান-তাসকিনের উইকেট
মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ২৬৩ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ১২ ওভারে দুই উইকেটে ৫১ রান তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। তিন দিনের ম্যাচে প্রথম দিন শেষে বাংলাদেশ থেকে অজিরা ২১২ রানে পিছিয়ে।