অধিনায়ক লিটন অসাধারণ, ব্যাটিংয়ে টেকনিক্যাল সমস্যা নেই: সালাহউদ্দিন
সাকিব আল হাসানের পর লিটন দাসই বাংলাদেশের অধিনায়ক হবেন! এমনটা ভাবা হচ্ছিলো অনেক আগে থেকেই। নিয়মিত অধিনায়ক না থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশকে তাই একটি টেস্ট, একটি টি-টোয়েন্টি ও সাতটি ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ জয় অধিনায়ক হওয়ার দৌড়ে লিটনকে অনেকটা এগিয়ে দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত লিটন কিংবা সমর্থক কারও চাওয়া পূরণ হয়নি।