বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: আফ্রিদি
চট্টগ্রাম কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন শহীদ আফ্রিদি। এর আগে বেশ কয়েকবার বিপিএলে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়েও অনেকবার এসেছেন বাংলাদেশে। আফ্রিদি জানিয়েছেন বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন তিনি।
চট্টগ্রাম কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন শহীদ আফ্রিদি। এর আগে বেশ কয়েকবার বিপিএলে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়েও অনেকবার এসেছেন বাংলাদেশে। আফ্রিদি জানিয়েছেন বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন তিনি।
উইলিয়াম বসিস্তো এবং মাহিদুল ইসলাম অঙ্কনের হাফ সেঞ্চুরিতে চিটাগং কিংসের বিপক্ষে চার উইকেটে ২০৩ রান করে খুলনা টাইগার্স। সেই লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার পেসারদের তোপে শুরু থেকেই হাঁসফাঁস করেছে চিটাগং। শেষ পর্যন্ত তারা ১৬৬ রানে অল আউট হয়েছে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারি। যদিও এটা জয় পাওয়ার জন্য সম্ভব ছিল না। শেষ পর্যন্ত ৩৭ রানের হার দিয়ে আসর শুরু করেছে তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক যেন একে অপরের পরিপূরক। বিপিএল আয়োজিত হবে আর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ঝামেলা হবে না, এমনটা যেন হতেই পারে না। বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রতি আসর শেষেই ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার খবর সামনে আসে। টুর্নামেন্ট শেষ হলেও বিপিএলের সবশেষ আসরে খেলা ১৫ বিদেশি ক্রিকেটার সময় মতো নিজেদের টাকা বুঝে পাননি।
১৯২ রান তাড়ায় যেমন শুরু প্রয়োজন পাওয়ার প্লেতে সেটাই করলেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। প্রথম কয়েক ওভার রয়েসয়ে খেললেও একটু পর দুজনই জড়তা কাটিয়ে বাউন্ডারি বের করেছেন প্রত্যাশা মিটিয়ে। বিনা উইকেটে ৬৫ রান তোলা ঢাকা ক্যাপিটালস ছিল সঠিক পথেই। তবে হঠাৎই শেখ মেহেদীর স্পিনে ধস নামলো থিসারা পেরেরার দলের।
৩০ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ম্যাচের একদিন আগে জেসন রয়কে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ কয়েকটি আসরের প্রায় নিয়মিতই খেলেছেন থিসারা পেরেরা। এবার অভিজ্ঞ এই অলরাউন্ডারের কাঁধেই নেতৃত্ব তুলে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।
২০২৩ যুব এশিয়াকাপ জয়ী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন জিসান আলম। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। ৭ ইনিংসে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে তার ব্যাট থেকে এসেছে ২৮১ রান। টুর্নামেন্ট জুড়ে ১৫৮.৭৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন।
ঠান্ডা মেজাজে চোখ জুড়োনো সব শট খেলে সমর্থকদের মন জয় করে নিয়েছিলেন সৌম্য সরকার। তবে কয়েক বছরের ব্যবধানে উড়তে থাকা সৌম্য ক্যারিয়ারের উল্টো চিত্রও দেখেছিলেন। একটা সময় জাতীয় দল থেকেও ব্রাত্য হয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। মাঝে সুযোগ পেয়েছেন, খেলেছেন কিন্তু সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি তিনি। তবে সবশেষ কয়েক মাসে যেন নিজের পুরনো ছন্দের সুরে তাল মেলাতে পারছেন সৌম্য।
কদিন আগেই গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। এবার তারা বিপিএলের লড়াইয়ে মাঠে নামছে। এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে দলটি। বিদেশি ক্রিকেটাররাও আসতে শুরু করেছেন। শুরু থেকেই অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, স্টিফেন টেইলর ও ইফতিখার আহমেদরা থাকছেন দলটিতে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটা সময় খেলে গেছেন এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্রিদি, সানাথ জয়াসুরিয়া, লাসিথ মালিঙ্গা, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারিন, স্টিভ স্মিথ, নিকোলাস পুরান, ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইলের মতো বিশ্ব ক্রিকেটের বড় সব তারকারা। তবে কয়েক বছরের ব্যবধানে প্রায় তারকা শূন্য হয়ে পড়েছে বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ।
জাতীয় দলে না থাকলেও সবশেষ কয়েক বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিয়মিত খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। সবশেষ ডিপিএলে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নিজের শেষ প্রতিযোগিতা ম্যাচ খেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এ ছাড়া ক্রিকেটের বাইরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় আরও বিপাকে পড়েছেন তিনি। জুলাই-আগষ্টের ছাত্র-আন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতার পালাবদল হয়।
৪৮ ঘণ্টারও কম সময় পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছেন শাহীন আফ্রিদি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে তাকেই ধরা হচ্ছে এবারের বিপিএলের সবচেয়ে বড় তারকা।