টানা ৮ জয়ে সবার আগে প্লে-অফে রংপুর
মাত্র ৫৩ রানে ৪ উইকেট হারানোয় ১৬৫ রানের লক্ষ্য তাড়া করে জেতাটা সহজ ছিল না চিটাগং কিংসের জন্য। জিততে হলে শেষ ১৮ বলে ৪৮ রান করতে হতো স্বাগতিকদের। এমন সমীকরণ যখন মেলাতে হবে তখন উইকেটে ছিলেন শামীম হোসেন। তবে তাকে সঙ্গ দেয়ার মতো বিশেষজ্ঞ কোন ব্যাটার ছিল না। তবে শামীম উইকেটে থাকায় তখনও জয়ের স্বপ্ন দেখছিলেন চিটাগংয়ের সমর্থকরা।