আমার সঙ্গে মালানের কিছুই হয়নি: তামিম
রবিবার ফরচুন বরিশালের বোলারদের তোপে ৮ উইকেটে ১২১ রানেই থেমে গিয়েছিল চট্টগ্রাম কিংসের ইনিংস। এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই বিপদে পড়ে বরিশাল। রান আউটে কাঁটা পড়েন ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল।
রবিবার ফরচুন বরিশালের বোলারদের তোপে ৮ উইকেটে ১২১ রানেই থেমে গিয়েছিল চট্টগ্রাম কিংসের ইনিংস। এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই বিপদে পড়ে বরিশাল। রান আউটে কাঁটা পড়েন ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল।
খুলনা টাইগার্সের বিপক্ষে ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭ রানে হেরেছে দুর্বার রাজশাহী। সেঞ্চুরি করেও এই ম্যাচে দলকে জেতাতে পারেননি রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়। শেষ তিন ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল ৩৬ রান। সেই সময় বিজয় অপরাজিত ছিলেন ৪৫ বলে ৮২ রান করে।
নারী বিশ্বকাপে সরাসরি খেলার আশা আরও আগেই শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। আইসিসির উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তলানি থেকে দুই নম্বরে রয়েছে ক্যারিবীয়রা। বাংলাদেশের সেই আশা বেঁচে আছে ক্ষীণ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াই করতেই ব্যর্থ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
মোহাম্মদ নাওয়াজের অফ স্টাম্পের লেংথ ডেলিভারিতে একটু পিছিয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়। টাইমিংয়ে গড়বড় হওয়ায় ক্যাচ চলে যায় আফিফ হোসেনের হাতে। তবে সহজ ক্যাচ লুফে নিতে পারেননি তিনি। আফিফের ক্যাচ মিসে মাত্র ৭ রানে জীবন পান বিজয়। জীবন পেয়ে সেটা পুরোপুরি কাজেও লাগিয়েছিলেন দুর্বার রাজশাহী অধিনায়ক। তবে দলকে জয় এনে দিতে পারেননি।
মাঠে বাড়তি জায়গা থাকার পরও চার-ছক্কা বাড়ানোর আশায় বাউন্ডারি সীমানা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছোট মাঠ পেয়ে ব্যাটাররা মনে আনন্দে চার-ছক্কার আনন্দে ভেসেছেন। তবে মিরপুরের পর সিলেটেও একই চিত্র দেখে বিষয়টি একেবারেই ভালো লাগে তামিম ইকবালের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে এসেও বাউন্ডারি সীমানা বড় করার পরামর্শ দিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক। তামিমের পরামর্শের পর চট্টগ্রামে বড় করা হয়েছে বাউন্ডারি সীমানা। ফলে ব্যাটারদের দাপট কমেছে আর বেড়েছে বোলারদের আধিপত্য। রিপন মণ্ডল মনে করেন, বাউন্ডারি সীমানা বড় হলে ব্যাটারদের মনে ভয় থাকে।
চলতি বিপিএলে সময়টা ভালো যাচ্ছে না অ্যারন জোন্সের। যুক্তরাষ্ট্রের এই ব্যাটার ৬ ম্যাচে মোটে করেছেন ৯২ রান। এই বিপিএলে তার ব্যাটিং গড় মাত্র ১৮.৪০। তার দল সিলেট স্ট্রাইকার্সও ভালো অবস্থানে নেই চলতি আসরে। ৭ ম্যাচে মাত্র ২টিতে জিতে তারা আছে ৬ নম্বরে।
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০২৫ ভারত বিশ্বকাপে খেলতে হলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। এই সিরিজ জেতার দিকেই তাই নজর রাখছেন নিগার সুলতানা জ্যোতি।
ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন দাভিদ মালান। জাতীয় দলে সুযোগ পেতে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স। বিপিএল ও ডিপিএল খেলে আজকের মালান হয়ে ওঠায় বাংলাদেশের টুর্নামেন্টগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক এই ইংলিশ ব্যাটার।
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে প্রস্তুতিটা ভালোভাবেই নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সেই ছন্দ ধরে রেখে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ নারী দলকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টাইগ্রেসদের জয়ের পথটা সহজ করে দিয়েছিলেন জান্নাতুল মাওয়া, নিশিতা আক্তার নিশিরা।
জাতীয় দলের জার্সিতে পাওয়া চোটে বিপিএলের অর্ধেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে সৌম্য সরকারকে। মাঠের ক্রিকেটে ফিরতে রংপুর রাইডার্সের হয়ে অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। অনুশীলনে ফিরলেও এখন পর্যন্ত ম্যাচ খেলার মতো অবস্থায় নেই তিনি। রংপুর ৮ ম্যাচ খেলে ফেললেও সৌম্য কবে নাগাদ ফিরবেন সেটার নিশ্চয়তা নেই। তবে তাড়াহুড়ো করে নিজের বিপদ বাড়াতে চান না তিনি।
বিপিএলের মাঝ পথে এসেও পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিলেন এনামুল হক বিজয়, তাসকিন আহমেরা। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ খেলবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে ম্যাচের আগে পারিশ্রমিক পাওয়ায় সিলেটের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলেছেন ক্রিকেটাররা। ফলে হিসেবে সিলেটের বিপক্ষে বড় জয়ও পেয়েছে দুর্বার রাজশাহী। ম্যাচসেরা হয়ে সানজামুল নিজেও জানালেন, ম্যাচের আগে পারিশ্রমিক পাওয়ায় চাপহীন ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা।
তামিম ইকবালকে আউট করতে ফেইক ফিল্ডিং করেছিলেন সাব্বির রহমান। ঢাকা ক্যাপিটালসের ব্যাটারের এমন কাণ্ডে মেজাজ হারিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন তামিম। যদিও ফরচুন বরিশালের অধিনায়কের কথায় মন খারাপ করেননি সাব্বির। ডানহাতি ব্যাটার জানান বড় ভাই বকা দিতেই পারে, ছোট ভাই হিসেবে তা মেনে নিতে হবে। সেই সঙ্গে তামিমের প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ করেছেন সাব্বির।