বিপিএলের আড়ালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছেন নবি
বাংলাদেশে বিপিএলে খেলতে আসার আগে জিম্বাবুয়েতে ওয়ানডে খেলেছেন মোহাম্মদ নবি। বিপিএল শেষ হতেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে হবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। ফরচুন বরিশালের হয়ে খেলতে আসা নবি আপাতত বাংলাদেশের এই টুর্নামেন্ট নিয়েই ভাবছেন। তবে বিপিএলের আড়ালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও নিচ্ছেন আফগান এই ক্রিকেটার।