বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পাকিস্তানে গেলেন বাংলাদেশের মেয়েরা
পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। টুর্নামেন্ট খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৯ এপ্রিল লাহোরে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের। নিগার সুলতানা জ্যোতিরা অবশ্য মাঠে নামবেন টুর্নামেন্টের দ্বিতীয় দিন। ১০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ থাইল্যান্ড।