এপ্রিল-মে মাসে বিসিএল, টুর্নামেন্ট হবে গোলাপি বলে
২০২০ সালের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল গোলাপি বলে আয়োজনের প্রস্তাব করা হলেও সেটার বাস্তবায়ন চোখে পড়েনি। তবে বিসিএলের আগামী মৌসুমের পুরো টুর্নামেন্টই গোলাপি বলে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এপ্রিল-মে মাসের অতিরিক্ত গরমের কারণে দিবা-রাত্রির টুর্নামেন্ট আয়োজন করবে দেশের ক্রিকেট বোর্ড।