বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের মেয়েদের সূচি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে না পারায় নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। ৯ এপ্রিল লাহোরে পর্দা উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের। নিগার সুলতানা জ্যোতিরা অবশ্য মাঠে নামবেন টুর্নামেন্টের দ্বিতীয় দিন। ১০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ থাইল্যান্ড।