বরিশালকে হারিয়ে রংপুরকে এলিমিনেটরে পাঠাল চিটাগং
বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। দুই দলই প্লে অফ নিশ্চিত করেছে আগেই। তবে প্রথম কোয়ালিফায়ারে কারা কারা মুখোমুখি হচ্ছে তার নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের ওপরই। এমন ম্যাচেই আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রান সংগ্রহ করেছে চিটাগং কিংস। জবাবে বরিশাল ৭ উইকেটে ১৮২ রানের বেশি করতে পারেনি। ফলে ২৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে চিটাগং।