‘চাইতাম ক্রিকেট ছাড়লে মানুষ যেন এসে বলে আরও খেলতে পারতি’
অবসর থেকে ফিরে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তামিম ইকবাল। এক বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাঁহাতি এই ওপেনার। মাসখানেক আগে আরও একবার অবসরের ঘোষণা দেয়া তামিমকে খেলতে দেখে সমর্থকদের অনেকে এখন হয়ত বলে উঠেন, ‘ইশ, তামিম যদি আবারও জাতীয় দলের হয়ে খেলতো।’ সবাই এভাবে বলবেন এমন সময়ই অবসর নিতে চেয়েছেন তামিম। নিজের চাওয়া যে পূরণ করতে পেরেছেন সেটা হয়ত বলার অপেক্ষা রাখে না।