ফারুকের ওপর অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে বিসিবির ৮ পরিচালকের চিঠি
বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক।
বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকেই বৃষ্টি ঝরছে। যার প্রভাব পড়েছে ঢাকা শহরেও। সকাল থেকে হওয়া বৃষ্টিতে ভেস্তে গেছে মিরপুরে হতে যাওয়া বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচের তৃতীয় দিনের খেলা।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকেই বৃষ্টি ঝরছে। যার প্রভাব পড়েছে ঢাকা শহরেও। সকাল থেকে হওয়া বৃষ্টিতে মাঠে গড়ায়নি বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচের তৃতীয় দিনের খেলা।
ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে জানান, সরকার তাকে বিসিবি সভাপতি হিসেবে রাখতে চাচ্ছে না! যুব ও ক্রীড়া উপদেষ্টার এমন কথার পর সিদ্ধান্ত নিতে খানিকটা সময় চেয়েছিলেন ফারুক। গুঞ্জন ছিল দ্রুতই সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে ফারুক জানালেন, তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন না।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানের জয়ের পর হাসান আলীর সেই উদযাপন, সবুজ জার্সির ওপর সাদা ব্লেজার, গায়ে জড়ানো জাতীয় পতাকা, আর উচ্ছ্বাসে মাঠজুড়ে দৌড়—এখনো অনেকের চোখে ভাসে। ওই টুর্নামেন্টেই তিনি তুলে নিয়েছিলেন তিন উইকেটের ফাইনাল পারফরম্যান্স, আর পুরো আসরে ছিলেন দুর্দান্ত। শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরার স্বীকৃতি উঠেছিল তার হাতেই।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষেও প্রথম ম্যাচ হারল বাংলাদেশ । গতকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টাইগাররা হেরেছে ৩৭ রানে। এমন হারের পরও মুশতাক আহমেদ জানালেন কামব্যাক করার সামর্থ্য বাংলাদেশ দলের রয়েছে।
হারের বৃত্ত থেকে যেন আর বেরোতেই পারছে না বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের কাছে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর এবার পাকিস্তানের মাটিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও একই পরিণতি লাল-সবুজের দলের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩৭ রানে হেরেছে লিটন দাসের দল।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা অনেকটা প্রাত্যহিক রুটিনের মতো। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুইশ রানের দেখা পেলেও প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন দুইশ রান পেরিয়ে বাংলাদেশ জিতে যাবে এমনটা হয়ত কল্পনার জগতেই সম্ভব। শেষ পর্যন্ত জয়ের আশাটা কল্পনার জগতেই আটকে থেকেছে। ২০১ রান তাড়ায় যেমন শুরু দরকার ছিল তানজিদ হাসান তামিম সেটার চেষ্টাই করেছেন। তবে বাঁহাতি ওপেনার ফিরেছেন ইনিংস বড় করতে পারার আগেই।
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের ইনিংসের ১০৪তম ওভারে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের পেসার শেপো ইনোসেন্ট এনতুলির করা প্রথম বলেই ছক্কা হাঁকান বাংলাদেশের পেসার রিপন মণ্ডল। সেই ছক্কার পরপরই রিপনের দিকে এগিয়ে এসে তাকে ধাক্কা দেন এনতুলি।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায়, চোটের কারণে ওয়াসিম এই সিরিজে খেলতে পারছেন না।
চোটের কারণে বাংলাদেশ দলে নেই তাসকিন আহমেদ। ইনজুরির কারণে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমানও। এরপর বাংলাদেশের এই বোলিং আক্রমণকে সমীহ করছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। তিনি মনে করেন যারা আছেন তারাও খুবই ভালো বোলার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে সিরিজ জেতা বাংলাদেশ কদিন আগে হেরেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। সহযোগী দেশের কাছে সিরিজ হারলেও ফিল সিমন্সের আশা ওই হারের ধাক্কা জাগিয়ে তুলবে লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের। এমনকি সিরিজ জেতার আশাও ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধান কোচ। সিমন্সের এমন কথার পর দিন লিটন জানালেন, তারা বিশ্বাস করেন বাংলাদেশ বিশ্বের যেকোন দলকেই হারাতে পারেন।