দ্রুত ম্যাচ শেষ করার পরিকল্পনাতেই ইমনের ১৫ বলে হাফ সেঞ্চুরি
মোসাদ্দেক হোসেন সৈকত, রিপন মণ্ডল ও রাকিবুল হাসানের আঁটসাঁট বোলিংয়ে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনীর ম্যাচ জিততে প্রয়োজন ছিল ওভারপ্রতি ১.৭৮ রান। খানিকটা রয়েসয়েই খেলতে পারতেন আবাহনীর ব্যাটররা। বিকেএসপির তপ্ত রোদে অবশ্য বাড়তি সময় নিলেন না পারভেজ হোসেন ইমন ও জিসান আলম।