নাইমের ঝড়ো ব্যাটিংয়ে গুলশানের কাছে হারল গাজী
বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বাকি দুই ম্যাচের মতো এই ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২৩.৩ ওভারে ৩ উইকেটে ১১০ রান করে গাজী গ্রুপ।