মুশফিক-মাহমুদউল্লাহদের হাত ধরে ট্রফি আসুক মানুষ এটাই চায়: ইমরুল
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ বাদ পড়ার পেছনে একরকম সরাসরি দায় দেয়া হচ্ছে দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। দুই ক্রিকেটারের সমালোচনা না করলেও তাদের প্রতি মানুষের আবেগের ভাষা বুঝতে পেরেছেন ইমরুল কায়েস। মানুষ তাদের কাছে শিরোপা প্রত্যাশা করে, এমনটাই মনে করিয়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।