বুলবুলের বিরুদ্ধে তদন্তের বিষয়টি ভিত্তিহীন, মিথ্যা ও মনগড়া: বিসিবি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু বিভ্রান্তিকর ও মিথ্যা দাবির বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে সর্বশেষ বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার বিষয়ে তদন্ত করছে বিসিবি। এমন দাবি নাকচ করে দিয়েছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট।