অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ জিতিয়ে ৬ জনকে ধন্যবাদ মিরাজের
জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে হারানোর মূল নায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংস একাই গুঁড়িয়ে দিয়েছেন এই ডানহাতি স্পিনার।