আবরারের সেঞ্চুরির পর বোলারদের দাপটে যুবাদের বড় জয়
কদিন আগেই লঙ্কানদের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে দারুণ জয় এনে দিয়েছিলেন জাওয়াদ আবরার। এবার আরেকটি সেঞ্চুরি করে বাংলাদেশের যুবাদের জয়ে বড় অবদান রেখেছেন এই ওপেনার।
কদিন আগেই লঙ্কানদের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে দারুণ জয় এনে দিয়েছিলেন জাওয়াদ আবরার। এবার আরেকটি সেঞ্চুরি করে বাংলাদেশের যুবাদের জয়ে বড় অবদান রেখেছেন এই ওপেনার।
২০২৫-২৯ চক্রের জন্য ওয়ানডে মর্যাদাপ্রাপ্ত ১৬টি দলের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন করে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে সংযুক্ত আরব আমিরাত নারী দল। জায়গা হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই নতুন তালিকা ১২ মে থেকে কার্যকর হবে।
আর কয়েকমাস পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের আগেই দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যোগ্য প্রতিনিধি নির্বাচনের পক্ষে জোর দিয়েছেন তিনি।
আইসিসি নারী টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে বাংলাদেশ। এক ধাপ নেমে বর্তমানে ১০ নম্বরে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের জায়গা নিয়েছে আয়ারল্যান্ড, যারা উঠে এসেছে নবম স্থানে।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনার প্রভাব পড়তে চলেছে বাংলাদেশেও। সেই সঙ্গে আসন্ন এশিয়া কাপ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। কদিন আগেই ভারতের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। একদিন আগেই শেষ হয়েছে জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজ। সামনেই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। এ ছাড়া বাংলাদেশ 'এ' দল সিরিজ খেলতে চলেছে কিউইদের বিপক্ষে।
নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে সিরিজ খেলতে বৃহস্পতিবারই সিলেট পৌঁছেছে বাংলাদেশে 'এ' দল। শুক্রবার অনুশীলনও করেছে তারা। তবে দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি মুস্তাফিজুর রহমানকে। এরফলে শুরু হয়েছিল কানাঘুষা। তবে খানিক বাদেই জানা গেছে এর কারণ। 'এ' দলের হয়ে ওয়ানডে সিরিজে অংশ নিচ্ছেন না এই পেসার।
পাকিস্তান সফরের যাওয়ার আগে টি-টোয়েন্টির প্রস্তুতি নিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ! এমনটা জানা গিয়েছিল কয়েকদিন আগেই। এবার দুই বোর্ডের সম্মতিতে দুই ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।
পহেলা মে মাঝরাতে বাংলাদেশে এসে পৌছায় নিউজিল্যান্ডের এ দল। তিনটি একদিনের ম্যাচ এবং দুটি ৪ দিনের ম্যাচ, অর্থাৎ লাল এবং সাদা, দুই বলের মোট ৫ ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে ব্ল্যাক ক্যাপসরা। ২ মে দুপুরের মাঝে আরেকটি ফ্লাইটে অবশ্য সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তাদের।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক মৌসুমের প্রথম ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। এমন পারফরম্যান্সের পরও সবশেষ দুই ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে সুযোগ মেলেনি বাংলাদেশের লেগ স্পিনারের। বাড়তি ব্যাটার খেলানোর জন্য কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষেও রিশাদকে বাইরে রেখেছে লাহোর।
২০২৬ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ৫ জুলাই, লর্ডসে। এক বিবৃতিতে ১২ দলের ৩৩ ম্যাচের ও ২৪ দিনের টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সাদমান ইসলামের সঙ্গে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি! ব্যাটিংয়ে দুই সেঞ্চুরির টেস্টে বোলিংয়ে আলো ছড়ালেন মিরাজ ও তাইজুল ইসলাম। চিরচেনা জিম্বাবুয়ে চট্টগ্রাম টেস্ট হারল মাত্র তিনদিনে। ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে দ্বিতীয় টেস্ট জিতলেও সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। দুই টেস্টের সিরিজের এমন ফলাফলে খুশি নন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, তাদের সিরিজ জেতা উচিত ছিল।